ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আ.লীগের তিন নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতাররা হলেন- দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি টিম নয়টার দিকে উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, পৃথক অভিযানে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। তার দলীয় পদবী না থাকলেও ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতেন এবং বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত ছিল বলে জানিয়েছে ডিবি।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

রাজধানীতে আ.লীগের তিন নেতা গ্রেফতার

আপডেট সময় : ১২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫