ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ১৫৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

জানা গেছে, যখন ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে তখন জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতর প্রায় ৩০০ জন ছিলেন। এটি রাজধানী সান্তো ডোমিঙ্গোতে অবস্থিত। ছাদ ধসে পড়ার পর সেখানে কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এছাড়া, একটি ভিডিওতে দেখা গেছে একটি ব্যান্ড গান পরিবেশন করছে। ওই সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:২১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫