ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

বান্দরবানে কালাঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ভাঙচুরের সময় দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দেয় বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, বান্দরবান পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের কালাঘাটায় বিএনপির অফিস তালাবদ্ধ ছিল। সোমবার রাতে জয় বাংলা স্লোগান দিয়ে এ অফিসের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসনসহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করা হয়। চলে যাওয়ার সময় তারা অফিস  পার্শ্ববর্তী দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ এমন স্লোগান লিখে যান।

তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনও কালাঘাটায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি অফিস ভাংচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

এদিকে ভাঙচুরের খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, ‘বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর

আপডেট সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫