ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে হামাসের রকেট হামলা

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রকেট ছুড়েছে হামাস। ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) এই হামলার কথা জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা। তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৪০ জনের মতো নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে। যাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস।

এর জবাবে গাজায় সেদিন থেকেই হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন।

আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ইসরায়েলে হামাসের রকেট হামলা

আপডেট সময় : ১১:০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫