ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাকিস্তানে শিয়া-সুন্নী দাঙ্গায় নিহত ৩৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান শিয়া-সুন্নীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। টানা ষষ্ঠ দিনের সংঘর্ষে দেড় শতাধিক লোক আহত হয়েছে। পেশোয়ার থেকে স্থানীয় এক কর্মকর্তা শুক্রবার এএফপি’কে এ কথা জানিয়েছেন।

আধা-শায়ত্বশাসিত খুররম জেলায় শিয়া-সুন্নীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে। গত কয়েক বছরের সংঘর্ষে কয়েকশ’ লোকের প্রাণহানি ঘটেছে।
চলতি বছরের জুলাইতে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের ৩৫ জন নিহত হয়ে। উত্তেজনা প্রশমনের চেষ্টায় প্রশাসন সম্প্রদায় গুলোর মুরব্বীদের সঙ্গে কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের পাশাপাশি মর্টারের গোলা নিক্ষেপ করায় সাম্প্রদায়িক সংঘর্ষে পরিণত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৩৭ জন নিহত ও অপর ১৫৩ জন আহত হয়েছে। প্রাদেশিক রাজধানী পেশোয়ারে নিযুক্ত আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ২৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা সত্ত্বেও  জেলার ১০টি এলাকায় ভারী অস্ত্রের যুদ্ধ অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে শিয়া-সুন্নী দাঙ্গায় নিহত ৩৭

আপডেট সময় : ০২:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪