ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাপ ডাইকা ইলেকশনটা দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান

বিএনপির চেয়্যারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এরা ইলেকশন দিব আজকে, কালকে, পরশু মঙ্গলবার ঘুরাইয়া-ঘাড়াইয়া জাতে ইলেকশন না দেওন লাগে। কিন্তু ইলেকশন লাগবো। ফজলুর রহমান যদি জীবিত থাকে বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওন লাগবো।

শনিবার (১ এপ্রিল) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, বাপ ডাইকা (নির্বাচন) দেওন লাগবো, বাপ ডাইকা। আমাকে গুলি করে মারবেন। আমার আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না। পাঁচশত গুলিও আমার বুকে লাগতে না পারে আমার আল্লাহ আছে। আমি সত্য কথা বলবোই।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের জন্য এদেশের ৩০ লক্ষ লোক জীবন দিয়েছিল। ২ লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছিল। এই গ্রামটা বিশেষ করে হিন্দু সমাজের। সমস্ত মানুষ ওই ১০০ কিলোমিটার দূরে ওইলাম ক্যাম্প, বালাম ক্যাম্প ও মুথো ক্যাম্পে হাজারে হাজারে লাখে লাখে গেছিলো। অত মানুষ মারা গিয়েছিলো তার কোনো সীমা ছিলো না। সে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের উপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কি আমি রাজাকারদের হাতে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দিবো। কথাটা আপনারা বুঝেন না। আমি ভোট চাই না। আমি ভোট চাই না। যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের। যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে। যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চাই।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম পলাশ সহ মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বাপ ডাইকা ইলেকশনটা দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান

আপডেট সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫