ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘আ. লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে’

আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

আজ সোমবার (৩১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জুলাই-আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। পরিবারের খোঁজখবর নিয়ে আন্দোলনে নিহত ও হতাহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান তখন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে কথা বলেন। ১৬ বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন। এর আগে, ঈদের নামাজ আদায় শেষে জামায়াত আমির বলেন, ঈদের দিনেও অনেক মা-বাবার চোখের পানি ঝরছে। যাদের কারণে এই অবস্থা তাদের কঠোর বিচার হতে হবে।

জুলাই-আগস্টে নিহতদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অঙ্গীকার করেছেন ডা. শফিকুর রহমান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আ. লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে’

আপডেট সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫