ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে যাত্রাবিরতিকালে যেখানে প্রস্রাবে ধরে, এর নাম হচ্ছে কুমিল্লা।
নিজ জেলা নিয়ে এমন মন্তব্য করে এবার ভাইরাল হয়েছেন মোবাশ্বের আলম ভূঁইয়া নামে বিএনপির এক নেতা।
তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
গতকাল শুক্রবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের নিয়েও নানা বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল নাঙ্গলকোট উপজেলায় একটি ইফতার অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দেন মোবাশ্বের আলম ভূঁইয়া।
চেতনায়২৪ ডেস্ক : 




































