ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

ব্যাংককে ধ্বংসস্তূপের তলায় প্রাণের স্পন্দন

প্রতিবেশী দেশ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। দেশটির রাজধানী ব্যাংককসহ উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর-গ্রামে প্রাণহানি এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী শহর ব্যাংককে। শহরজুড়ে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে। এর মধ্যে জনপ্রিয় বাণিজ্যিক এলাকা চাতুচাকের একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে ভবনটি পুরোপুরি ধসে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে সেই ধসে পড়ার চিত্র ইতোমধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।

থাইল্যান্ডের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চাতুচাকের সেই ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়েছেন ৪৭ জন কর্মী। তাদের মধ্যে অন্তত ১৫ জনের এখনও জীবিত থাকার আলামত পেয়েছেন উদ্ধারকারী বাহিনীর কর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

ব্যাংককে ধ্বংসস্তূপের তলায় প্রাণের স্পন্দন

আপডেট সময় : ১২:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫