ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের তথ্য সঠিক নয়: এবি পার্টি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

সম্প্রতি সেনাবাহিনী ও ক্যান্টনমেন্ট নিয়ে বক্তব্য দেওয়ার জেরে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রোববার (২৩ মার্চ) মধ্যরাতে গ্রেফতার হয়েছেন বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) ভোরে এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন। তার গ্রেফতারের খবরটি সঠিক নয়। তিনি ভালো আছেন। ব্যারিস্টার ফুয়াদের গ্রেফতার নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।

এবি পার্টির ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, রোববার (২৩ মার্চ) মধ্যরাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেফতারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই ছবি দিয়ে তিনি গ্রেফতার হয়েছেন বলে পোস্ট দেন।

এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে এ তথ্য জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের তথ্য সঠিক নয়: এবি পার্টি

আপডেট সময় : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫