ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শাস্ত্রী ছবি একটা বড় বার্তা দেবে- মিঠুন চক্রবর্তী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

পুজোয় আসছে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী। এই ছবিতে একজন কারখানার শ্রমিক থেকে জ্যোতিষী হয়ে ওঠার গল্প বলবেন তিনি। তার আগে অভিনেতা জানালেন তিনি কী দেখে আজকাল ছবি করতে রাজি হন।

দীর্ঘদিন পর আবার একসঙ্গে একই ছবিতে কাজ করলেন মিঠুন চক্রবর্তী এবং মাস্টার বিট্টু ওরফে সোহম চক্রবর্তী। তবে কি সোহমের প্রতি স্নেহের টানেই এই ছবিতে সম্মতি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা, নাকি আছে অন্য কোনও কারণ?

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুন বলেন, ‘এখন আর কারও জন্য স্ক্রিপ্ট পছন্দ করার জায়গায় নেই। বিট্টুর জন্য স্নেহটা আলাদা জায়গায়। তবে এখন স্ক্রিপ্ট পছন্দ করার আগে ভেবে দেখি এটা কি দর্শকদের মনে দাগ কাটবে? শাস্ত্রীর চিত্রনাট্য এই কারণেই বেছেছি কারণ এখানে আমার করার মতো অনেক কিছু ছিল। একই সঙ্গে শাস্ত্রী ছবি একটা বড় বার্তা দেবে। সেই জন্যই শাস্ত্রী করলাম।’

শাস্ত্রী ছবির বিষয়ে তার ভাষ্য, ‘একদম শূন্য থেকে শুরু করে অনেক কিছু পেয়ে আবার শূন্যে ফিরে আসার গল্প দেখা যাবে এই ছবিতে। গরিবরা ম্যাজিক দেখতে চায়। ম্যাজিক খাটে ওদের উপর। সেই ম্যাজিক করতে গিয়েই কেউ কেউ সুবিধা নেয়। কারও কারও জীবনে সত্যিই সেই ম্যাজিক হয়। আর সেটা দেখেই অনেক অনেক মানুষের মনে বিশ্বাস জাগে। কিন্তু হয় না।’

শাস্ত্রী ছবিটির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তবে স্ত্রীর চরিত্রে থাকবেন দেবশ্রী রায়। মিঠুনের চরিত্রের নাম পরিময়। সোহম চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, প্রমুখ থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এই পুজোয় ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাস্ত্রী ছবি একটা বড় বার্তা দেবে- মিঠুন চক্রবর্তী

আপডেট সময় : ০৯:২৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪