ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঢাকা থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন, এখন দুই লাইনই সচল

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে। সকালে স্টেশনে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। বর্তমানে ঢাকা স্টেশনের আপ ও ডাউন লাইন সচল রয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন।

তিনি বলেন, দুপুর ২টায় ঢাকা স্টেশনের আপ ও ডাউন লাইন ক্লিয়ার হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। কিন্তু ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ডাউন লাইনে একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন এলাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুপুর ১টার পরে শুধুমাত্র আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। ফলে স্টেশনে থাকা ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে।

স্টেশনের সিডিউল বোর্ডে বিলম্বের তালিকায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এবং রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন, এখন দুই লাইনই সচল

আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫