ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির খান

২৫ বছরের পরিচিতির পর গত একবছর থেকে বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা, সব চর্চার অবসান ঘটিয়ে নিজের মুখেই প্রেমের কথা স্বীকার করেছেন এ অভিনেতা।

নতুন প্রেমিকার কথা প্রকশ্যে আনার পর থেকেই তিনি আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার প্রেমের খবর জানাজানি হওয়ার পর মঙ্গলবার মুম্বাইয়ে প্রেমিকা গৌরীর সঙ্গে প্রথম প্রকাশ্যে আসেন আমির খান। মুম্বাইয়ের এক্সেল অফিসে প্রথমবার এ জুটির ছবি তোলে পাপারাজ্জিরা।

মঙ্গলবার মুম্বাইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পাওয়া যায়। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির।

পাপারাজ্জিদের দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন। পাপারাজ্জিদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাকে ভিডিওবন্দি করা হয়। গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন।

এদিন আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায় তাকে, অন্যদিকে গৌরীকে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতির সাদা শার্টে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে এর আগে আমির খান প্রথমে রিনা দত্ত ও পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। এই দুজনের সঙ্গেই তার আইনত ডিভোর্স হয়ে গিয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির খান

আপডেট সময় : ০১:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫