ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শুল্ক-কর কমল তাজা ফল আমদানিতে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ জনগণের হাতের নাগালে রাখতে সরকার আমদানির শুল্ক ও কর কমিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৫ শতাংশ শুল্ক-কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর জানায়, সরকার বৃহত্তর জনস্বার্থে রমজান মাসে তাজা ফলের দাম সহনশীল পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে আমদানি পর্যায়ে ৩০ শতাংশ শুল্ক ২৫ শতাংশে নামানো হয়েছে এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এই পদক্ষেপ গত ১৬ মার্চ থেকে কার্যকর হয়েছে।

এছাড়া, ১০ মার্চ সরকার একটি আলাদা প্রজ্ঞাপন জারি করে ফল আমদানির জন্য ১০ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ৫ শতাংশ করেছে। এর ফলে, মোট ১৫ শতাংশ শুল্ক-কর কমানো হয়েছে, যা তাজা ফলের দাম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি ছাড়াও, গত কয়েক মাসে সরকারের নানা পদক্ষেপের কারণে বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এর মধ্যে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর শুল্ক, ভ্যাট, রেগুলেটরি ডিউটি, অগ্রিম আয়কর এবং আগাম করের ওপর ব্যাপক হারে ছাড় দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ, এবছর রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ জনগণের জন্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

সরকারের অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে মেট্রোরেলের ওপর বিদ্যমান ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং ই-বুক সেবায় ভ্যাট অব্যাহতি প্রদান, যা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। এছাড়া, হজ্ব যাত্রীদের খরচ কমানোর জন্য হজ্ব টিকিটের ওপর আবগারি শুল্কও প্রত্যাহার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুল্ক-কর কমল তাজা ফল আমদানিতে

আপডেট সময় : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫