ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হামজাকে বরণে বিমানবন্দরে হাজির ভক্ত সমর্থকরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা এই তারকাকে অভ্যর্থনা জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছেন তার ভক্ত সমর্থকরা।

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল পৌণে ১২ টার দিকে হামজার আসার কথা রয়েছে।

বাফুফের সূত্রে জানা যায়, আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে। সেই অনুযায়ী হামজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন

হামজাকে বরণ করতে আসা সিলেটের বাসিন্দা রিয়াদ ঢাকা পোস্টকে জানান, হামজা বাংলাদেশে আসছে এটি আমাদের জন্য বিশাল কিছু। অনেক দিন থেকে হামজাকে নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে মাতামাতি হচ্ছে। আমরা প্রত্যাশা করি হামজার মাধ্যমে বাংলাদেশের ফুটবল আরেকধাপ এগিয়ে যাবে।

সুনামগঞ্জের বাসিন্দা মুখলেসুর রহমান জানান, আমি সকাল সাড়ে ৯ টা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি। হামজা একজন বিশ্বমানের খেলোয়াড়। সে দারুণ ফর্মে আছে। গতকাল ইংল্যান্ডে সে একটি ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওনা দিয়েছে। গতকালও সে চমৎকার খেলেছে। আমরা প্রত্যাশা করি হামজা আগামী ২৫ মার্চের খেলায় আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা খুবই উচ্ছ্বসিত।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামজাকে বরণে বিমানবন্দরে হাজির ভক্ত সমর্থকরা

আপডেট সময় : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫