ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুইটি মতামত তৈরি হয়েছিল। ১৭ জন শিক্ষার্থী ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন, তবে কিছু শিক্ষার্থী নাম নিয়ে দ্বিধায় ছিলেন। তাদের মতে, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’, আর তাই তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ফেডারেল ইউনিভার্সিটি’ রাখার পক্ষেই মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলেন। আলোচনার পর তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন।

এছাড়া, ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণের বিষয়ে ছাত্র প্রতিনিধিদের একটি সভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ১৬ মার্চ সকাল ১০টায় ইউজিসির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে, যেখানে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫