ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দরকার : মির্জা ফখরুল

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেসের সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশের সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দরকার।

তিনি বলেন, সংস্কার, জাতীয় ঐক্য ও নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির তরফ থেকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের বিষয়ে অভিমত তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটের ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

এছাড়া জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়েছে বৈঠকে অংশ নেয়া সব রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে মিয়ানমার ফিরিয়ে নিতে সংস্থাটির উদ্যোগ প্রত্যাশা করেছেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দেশের সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দরকার : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫