ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিমানবন্দরে শাহরুখকে নিয়ে নাজেহাল নিরাপত্তা কর্মীরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

বলিউড কিং শাহরুখ খানকে এক ঝলক দেখার জন্য কতই না ব্যাকুল হয়ে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি আরও একবার প্রমাণ মিলল তার। বিমানবন্দরে হাজির হতেই শাহরুখের ওপর হামলে পড়েন তার অনুরাগীরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, বুধবার রাতে মুম্বাই বিমানবন্দরে দুবাই যাওয়ার উদ্দেশে টার্মিনালে হাজির হন শাহরুখ। দুবাইয়ে আইফা অনুষ্ঠান সঞ্চালনার জন্য শাহরুখ যে রওনা হচ্ছেন, সে গোপন খবর ছড়াতেই ছবি শিকারিরাসহ অসংখ্য মানুষ পৌঁছে যান সেখানে। বেশ কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করে নিরাপত্তারক্ষীদের আশ্বাস পেয়ে বিমানবন্দর চত্বরে পা রাখেন বলিউড কিং। আর তাকে দেখামাত্রই ঝিমিয়ে থাকা জনতারা উৎসাহে ফেটে পড়ে। শাহরুখের নাম ধরে ততক্ষণে শুরু হয়ে যায় চিলচিৎকার। দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা কোনোরকমে সবাইকে ঠেলেঠুলে শাহরুখকে বিমানবন্দরের ‘চেকিং এরিয়া’তে নিয়ে যান। তাদের পেছনে পেছনে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে উন্মত্ত অনুরাগীর দল।

এমন অবস্থাতেও কোনওরকমে হাত তুলে অনুরাগীদের অভিবাদন জানাচ্ছিলেন ‘কিং খান’। এমন সময় ঘটে যায় নাজেহাল কাণ্ড! এক নারী শাহরুখের উদ্দেশে ঝাঁপ দেন দাঁড়িয়ে থাকা অবস্থাতেই! কোনোরকমে তাকে জাপটে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তখন বিকট স্বরে তীব্র চিৎকার শুরু করেন তিনি। কোনওভাবেই ওই নারীকে থামাতে পারছিলেন না কেউ।

এরপর ওই নারীর সঙ্গে যোগ দেন তার এক বান্ধবী। তিনিও তারস্বরে শুরু করে চিৎকার; এবং একইসঙ্গে হাত-পা ছুঁড়ে শাহরুখের কাছে পৌঁছানোর চেষ্টা। না পারলে অন্তত তার দৃষ্টি আকর্ষণ করা। শাহরুখ এ সময় ধাক্কাধাক্কিতে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যান একটুর জন্য। সেইসঙ্গে নির্বিকারও থাকেন। বলিউড কিং ওই জায়গা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও এক নাগাড়ে চিৎকার চালাতে থাকেন ওই দু’জন। শেষে অবশ্য হেসে ফেলেন তারা।

এই পুরো ঘটনার ভিডিও দেখে চমকে উঠেছে নেটমাধ্যম। এক নেটিজেন তো বলেই বসলেন ‘কী ভয়ঙ্কর ঘটনা! কারা এরা?’ আরও একজনের প্রশ্ন, ‘দেখতেই তো ভয় লাগছে’। আরেক নেটিজেনের বক্তব্য, ‘শাহরুখের ভক্ত মানা যায় তবু এরকম করাটা বাড়াবাড়ি!’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরে শাহরুখকে নিয়ে নাজেহাল নিরাপত্তা কর্মীরা

আপডেট সময় : ১২:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪