ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির সাবেক প্রক্টর-ছাত্রলীগের নেতাকর্মীসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

{"capture_mode":"AutoModule","faces":[]}

ছাত্রদলের নবগঠিত সোহেল-আরিফ কমিটির ওপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এ কে এম গোলাম রব্বানী, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ৬৬ জনকে আসামি করে ঢাকার আদালতে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সঞ্জিত চন্দ্র দাস, রিয়াজুল ইসলাম, মোনেম শাহরিয়ার হাসান মুন, সামিউজ্জামান সামি, আসিফ হোসেন, রেহানুল লাভলী, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম আরিফ, অহিদুল ইসলাম আকাশ, বাধন মিয়া, আজিজুল হক, ওবায়দুল হোসেন, সোলায়মান হাবিব।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রদলের নবগঠিত সোহেল-আরিফ কমিটি ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে স্যার এ. এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আরিফুল ইসলামসহ বেশ কয়েকজন ছাত্রদলের নেতা-কর্মী আহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ঢাবির সাবেক প্রক্টর-ছাত্রলীগের নেতাকর্মীসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:২২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪