ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মূল দল আইপিএলে, পাকিস্তান সিরিজে জোড়াতালির শক্ত স্কোয়াড কিউইদের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

কদিন পরেই দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগ আইপিএল। আর মাত্র দিনদুয়েক আগেই শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভ্রমণও করেছেন সবচেয়ে বেশি। আইপিএল খেলার আগে তাই মূল স্কোয়াডের বেশ নামী কয়েকজনকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

অধিনায়ক মিচেল স্যান্টনারসহ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর মত তারকারা। আপাতত জাতীয় দলের সিরিজ রেখে তাদেরকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আবার আইপিএলে না থাকলেও এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসন।

এমনই এক অবস্থায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড আপাতত হাজির করেছে জোড়াতালির এক দল। স্যান্টনার না থাকায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। চারজনকে পুরো সিরিজের বদলে খন্ড খন্ড ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছে।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে না পারা পেসার ম্যাট হেনরিকে রাখা হয়েছে শুধু শেষ দুই ম্যাচের দলে। তবে সেজন্য তাকে আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়া পেসার বেন সিয়ার্স ফিরেছেন চোট কাটিয়ে। অন্য দুই পেসার কাইল জেমিসন ও উইল ও’রোককে রাখা হয়েছে প্রথম তিন ম্যাচের দলে।

বোর্ডের চুক্তিতে না থাকা আগ্রাসী ওপেনার ফিন অ্যালেন, অভিজ্ঞ অলরাউন্ডার জেমস নিশাম ও কিপার-ব্যাটসম্যান টিম সাইফার্টকে দলে ফেরানো হয়েছে। আর জ্যাকরি ফোকস ডাক পাচ্ছেন শেষ দুই ম্যাচের জন্য।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মূল দল আইপিএলে, পাকিস্তান সিরিজে জোড়াতালির শক্ত স্কোয়াড কিউইদের

আপডেট সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫