ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি

উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন।

মন্ত্রণালয় পুনর্বণ্টনের ফলে এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার অপর মন্ত্রণালয় শিক্ষার দায়িত্ব সামলাবেন সি আর আবরার।

এর আগে আজ বুধবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে শপথগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

গত বছরের ১৬ আগস্ট প্রথম মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়। এরপর ২৭ আগস্ট, ১০ নভেম্বর, ২০ জানুয়ারি এবং সবশেষ ২৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেন প্রধান উপদেষ্টা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫