ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার, শপথ কাল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। তাকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেয়া হচ্ছে। আগামীকাল (বুধবার, ৪ মার্চ) সকালে বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন শরণার্থী ও শ্রমঅভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সি আর আবরার। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মাতা সোফিয়া সুলতানা।

মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

১৯৭৯ সাল থেকে টানা চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার, শপথ কাল

আপডেট সময় : ০৪:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫