ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৩৩০ গুম ব্যক্তির খোঁজে অনুসন্ধান চলছে, বেঁচে থাকার সম্ভাবনা ‘ক্ষীণ’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

দেশে গুম হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। তবে এদের বেঁচে থাকার সম্ভাবনা “ক্ষীণ” বলে উল্লেখ করেন তিনি। মইনুল ইসলাম চৌধুরী  বলেন, “কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে।”

আজ মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

কমিশনে এ পর্যন্ত ১৭৫২টি গুম সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি। যার মধ্যে প্রায় এক হাজার অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি এবং ৪৫ জন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই-আড়াই বছরে আটক এক হাজার ৬৭ জনের নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে বলেও জানান কমিশন সভাপতি।

তিনি আরো জানান, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবি কর্মকর্তাদের কাছ থেকে ভারত থেকে পুশইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে ১৪০ জনের তালিকা পাওয়া গেছে। তবে এ তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে কমিশনের অন্যান্য সদস্য, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদরাও উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৩০ গুম ব্যক্তির খোঁজে অনুসন্ধান চলছে, বেঁচে থাকার সম্ভাবনা ‘ক্ষীণ’

আপডেট সময় : ০২:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫