ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় মাঠে বিজিবি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা বৃদ্ধি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যক্রম শুরু করেছে।

সোমবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি, ঢাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে এবং সন্দেহজনক যানবাহন বা ব্যক্তির তল্লাশি করছে। ঘনবসতিপূর্ণ এলাকায় ফুট পেট্রোলিংও চালানো হচ্ছে যাতে যেকোনো ধরনের নাশকতা ঠেকানো যায়।

বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম জানান, রাজধানীকে নিরাপদ রাখতে তাদের কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, আমরা সন্দেহভাজন গাড়ি বা ব্যক্তির তল্লাশি করছি এবং আশা করছি আমাদের কাজের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে।

এছাড়া, পুলিশের সঙ্গে বিজিবি সদস্যরা কাজ করছেন। ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তারেক জুবায়ের জানান, ‘আমরা একসঙ্গে কাজ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে চাই। ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আমাদের আশা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর নিরাপত্তা আরও কঠোর করা হবে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় মাঠে বিজিবি

আপডেট সময় : ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫