ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা: খালাস পেলেন খালেদা জিয়া

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন।

২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন বিশেষ জজ আদালত।

২০২৪ সালে ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা: খালাস পেলেন খালেদা জিয়া

আপডেট সময় : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫