ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই হাতাহাতি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে নতুন ছাত্র সংগঠনের ঘোষণার আগেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ফলে সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সংগঠনের নাম ও কমিটি ঘোষণার কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত সেটি দেওয়া সম্ভব হয়নি। ৪টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেন।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি তারা মেনে নেবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখতে হবে। অন্যথায় তারা নতুন সংগঠনের এই কমিটি মানবেন না।

এসময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই হাতাহাতি

আপডেট সময় : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫