ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ভূগর্ভস্থ কাজের জন্য আজ রাজধানীর বেশ কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশন (নদ্দা) এর অ্যালাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার সকাল ১০টা হতে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস থাকবে না।

এলাকাগুলো হলো- বারিধারা ডিপ্লোমেটিক জোন এর রোড নং- ১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি হতে সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ হতে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আজ রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট সময় : ১২:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫