ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আইনশৃঙ্খলা উন্নতির অভিযানে কারও গাফিলতি পেলে ব্যবস্থা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

দেশে হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি হওয়ায় সারাদেশে অভিযান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এই অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এই অভিযান চালাতে গিয়ে কোনো বাহিনীর কারও কোনো গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে তিনি পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

অভিযানে ব্যর্থতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদফতর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

অভিযানের সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্যি সংবাদটা পরিবেশন করেন, দেখেন ব্যবস্থা নিই কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্যি সংবাদের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেব।

এ সময় তিনি সাংবাদিক অনুরোধ করে বলেন, সাংবাদিকেরা যে খবর প্রকাশ করছেন, তা যেন অতিরঞ্জিত না হয়। তাহলে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায়।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিচারে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সুপারিশ অনুযায়ী এই হত্যাকাণ্ডের বিচার হবে। আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে করতেই সরকার এই কমিশন করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মামলায় গঠিত কমিশন তদন্ত করছে। তাদের রিপোর্টে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। আমরা আশা করি, দেশবাসী এ নির্মম হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বের করতে সমর্থ হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা উন্নতির অভিযানে কারও গাফিলতি পেলে ব্যবস্থা

আপডেট সময় : ১১:১৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫