ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে
কর্নার থেকে সরাসরি করা গোলকেই বলা হয় অলিম্পিক গোল। সেই নেইমারের পায়েই দেখা গেল অবিশ্বাস্য অলিম্পিক গোল। ৫০০ দিন পর সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট মাঠে নেমে খেললেন নেইমার। ক্যাম্পেওনাতো পলিস্তায় ইন্তারনাসিওনাল দি লিমেইরার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে নেইমার করেছেন অবিশ্বাস্য এই গোল।

ম্যাচের ২৭ মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করে থামিয়ে দেন দুয়ো দিতে থাকা দর্শকদের। কর্নারে নেইমারের নেওয়া বাঁকানো শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

১৯২৪ সালে সে সময়ের অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সিজারো ওনজারি। অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে করার কারণেই এই গোলটি পরে অলিম্পিক গোল হিসেবে পরিচিতি পায়।

এই গোলের পর নেইমারের উদ্‌যাপনটাও ছিল দেখার মতো। যে উদ্‌যাপনে তিনি ফিরিয়ে এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকার মতোই গোল করে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে উদ্‌যাপন সেরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রোনালদোকে মনে করিয়ে দেওয়া উদযাপনেই থেমে থাকেননি নেইমার। ৫ মিনিট পর সোয়ারেসকে দিয়ে আরও একটি গোল করিয়েছেন নেইমার। সে গোলটাও এসেছে নেইমারের কর্নারে সোয়ারেসের হেডে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল

আপডেট সময় : ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫