আজ রাত থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মানুষকে আশ্বস্ত করছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাত থেকে পেট্রোল বাড়ানো হবে সারাদেশে। তবে পেট্রোলিংয়ে ঢাকা শহরকে অগ্রাধিকার দেয়া হবে।
উপদেষ্টা বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন পুলিশ যতটা নিঃস্পৃহ ছিল, এখন সেখান থেকে উন্নতি হয়েছে। আরও উন্নতি হবে। পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু এটা আরও উন্নত করার সুযোগ রয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলো বিষয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য চেষ্টা করছি আমরা। পরিস্থিতি খুব দ্রুত উন্নত হবে, এটা মানুষ দ্রুতই দৃশ্যমান দেখতে পারবে।
চেতনায়২৪ ডেস্ক : 


































