ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহন করা বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার ফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। এটি ইউনিফ্রান নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ভুক্তভোগীদের বন্ধু ও পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বাস-ট্রাক সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫