ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মবের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

মবের নামে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, কোন জনতা কীসের জন্য মব করে সেটা দেখতে হবে। তবে, দুর্নীতি কমানো গেলেই সব সেক্টরের উন্নতি করা সম্ভব হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা সহনীয় পর্যায়ে না। দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, গত ৫৩ বছর পুলিশদেরকে এভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি, যা অন্তর্বর্তী সরকার করেছে। যেসব মিডিয়া দুর্নীতি নিয়ে নিউজ করছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাহাঙ্গীর আলম বলেন, কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নে কাজ করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড।

তিনি আরও বলেন, আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। একইসঙ্গে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ধরতে অভিযানে অংশ নিয়ে গ্রেফতার করেছে।

সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে সুশৃঙ্খলবাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মবের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫