ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা

ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক দল।

গতকাল সোমবার সন্ধ্যায় কয়েকশ গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা প্রায় ১২ হাজার মুসলিম ওইদিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তারা বিজেপি এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ‘ঘৃণামূলক বক্তব্যের’ বিচার চাইতে র‌্যালি করেছেন।

তবে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় তাদের আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন এই মুসলিমরা।

‘ত্রিরঙ্গ সম্বোধন সমাবেশ’ নামের এই র‌্যালি শুরু হয় সম্ভাজিনগরে। এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে, মুসলিমদের র‌্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয়।

সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন, এমএলএ নিতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ কারণে তারা এই র‌্যালি করেছেন। তিনি এই দুইজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও।

তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

এরপর র‌্যালির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের তাদের দাবি-দাওয়া প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা

আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪