ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৭৮১ কোটির অবৈধ সম্পদ, নজরুল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তার বিরুদ্ধে মামলাটি করেন।

নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠভাজন হিসেবেও তিনি পরিচিত।

মামলার এজাহারে বলা হয়েছে, নজরুলের মোট সম্পদ পাওয়া গেছে ৮৩২ কোটি টাকা। এর মধ্যে ৭৮১ কোটি টাকা সম্পদের বৈধ কোনো আয় পাওয়া যায়নি। তাই দুদক আইনের ১৯৪৭ সালের ৫ এর ২ ধারায় মামলা করে দুদক।

জানা গেছে, নজরুলের স্ত্রী এবং সন্তানদের নামেও সম্পদের অনুসন্ধান করছে দুদক। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও মামলা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭৮১ কোটির অবৈধ সম্পদ, নজরুল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৩:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫