ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপিএলে ক্লাবের মালিকানায় তামিম ও মিজান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিপিএলের সবশেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। আর দলটির অধিনায়ক হিসেবে দুই বারই দায়িত্বে ছিলেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে শিরোপা বঞ্চিত বরিশালকে পরপর দুবার শিরোপা এনে দেয়ার বড় কারিগর বলা চলে তামিম ইকবালকে।

এছাড়া আলাদা করে নজর কেড়েছে দলের মালিক মিজানুর রহমানের নিবেদন। তার সঙ্গে অধিনায়ক তামিমের রসায়নটাও আলাদা করে উঠে এসেছিল আলোচনায়। মাঠ কিংবা মাঠের বাইরে দুজনের প্রশংসা দুজনকেই করতে দেখা গিয়েছে সবসময়।

এবার এই দুই জুটিকে দেখা যাবে আসন্ন ডিপিএলেও। গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং মিজানুর রহমান। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজান নিজেই। জানিয়েছেন তারা দায়িত্ব নিয়েছেন ক্লাবটির।

এদিকে ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানালেন যে এটা এখনো সিদ্ধান্ত হয়নি আলাপ আলোচনা হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ডিপিএলে ক্লাবের মালিকানায় তামিম ও মিজান

আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫