ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মানিলন্ডারিং : দুদকে এবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পর দুদকের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের বিশেষ প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের ফাইনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং ও বিশ্বব্যাংকের স্টোলেন রিকভারি বিভাগের কো- অডিনেটর এমিল জোহানেস মেরি ভ্যানের সমন্বয়ে প্রতিনিধি দল বৈঠক করেছে।

দুদকের পক্ষে মহাপরিচালক মো. আক্তার হোসেনের নেতৃত্বে একটি টিম ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রতিনিধিদলকে দুদকের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভোরি ইনিশিয়েটিভ টিমের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তাদের পক্ষ হতে দুদককে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর একই বিষয়ে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম ( ইউএনওডিসি) এবং গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও এফবিআইয়ের সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি টিম বিশেষ বৈঠক করে।

এই বৈঠকে পাচার হওয়া অর্থ প্রত্যর্পণ ও কমিশনের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছিল। যেখানে গুরুত্ব পেয়েছিল, দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্ত বিশেষ করে মানিলন্ডারিং, সাইবার ক্রাইম, আর্থিক লেনদেনের তদন্তের ক্ষেত্রে ফরেনসিক এনালাইসিস, ট্রেডবেইজড, মানিলন্ডারিং, অপরাধীদের জিজ্ঞাসাবাদের কৌশল, সম্পদ পুনরুদ্ধার, তথ্য-প্রযুক্তির মাধ্যমে সংঘটিত আর্থিক ক্রাইম, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স, তথ্য বিনিময়সহ বিভিন্ন ইস্যু।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিলন্ডারিং : দুদকে এবার বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪