ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেল সরবরাহের ঘাটতি ৭-১০ দিনের মধ্যে দূর হবে : বাণিজ্য উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

ভোজ্যতেলের ঘাটতি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দূর হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বাজারে তেলের সংকট থাকায় অতিরিক্ত দাম নেয়া হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন রমজানের যত পণ্য- খেজুর, ছোলা, ডাল, চিনি, শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে। আশা করি, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি ঘটেছে সেটা দূর হবে।

তিনি বলেন, রমজান সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির দাম অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। এসব পণ্যের সংকটও নেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

তেল সরবরাহের ঘাটতি ৭-১০ দিনের মধ্যে দূর হবে : বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫