ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সিএনজিতে মিটারের অতিরিক্ত ভাড়া নিলেই ৬ মাসের জেল, জরিমানা ৫০ হাজার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

গ্যাস বা পেট্রল চালিত সিএনজি বা অটোরিকশার চালকরা মিটারের অতিরিক্ত ভাড়া নিলেই তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেই সঙ্গে তাদের ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস এ সম্পর্কিত একটি পত্র স্বাক্ষর করেছেন। পত্রটি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।

পত্রে জানানো হয়, সিএনজি বা পেট্রল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশাগুলোর ক্ষেত্রে সরকার নির্ধারিত মিটারভাড়া ছাড়িয়ে অতিরিক্ত টাকা আদায় করলে সেই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয়েছে।

এছাড়া, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে কোনো গন্তব্যে যাওয়ার সময় মিটারভাড়া ছাড়িয়ে অতিরিক্ত ভাড়া দাবি করতে পারবেন না। যদি কেউ এই আইন ভঙ্গ করেন, তবে ধারা ৮১ অনুযায়ী, তাকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া, চালকের বিরুদ্ধে দোষসূচক এক পয়েন্ট কর্তন করা হবে।

এ পরিস্থিতিতে বিআরটিএ কর্তৃপক্ষ গ্যাস বা পেট্রল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে, সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিএনজিতে মিটারের অতিরিক্ত ভাড়া নিলেই ৬ মাসের জেল, জরিমানা ৫০ হাজার

আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫