ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হচ্ছে ১২১৪ ‘গায়েবি’ মামলা : আসিফ নজরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১৬ হাজার ৪২৯টি ‘গায়েবি’ মামলার মধ্যে এক হাজার ২১৪ ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম-খুনের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে তিন থেকে চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করি। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মীসহ জড়িতদের আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৬ হাজার ৪২৯টি মামলার তালিকা করা হয়েছে। তালিকার পর প্রত্যেকটি মামলার রেকর্ড আমাদের ঘেঁটে দেখতে হয়, এটা জেনুইনলি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা কি-না। নাকি এটা কোনোরকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হত্যা মামলা প্রত্যাহার করতে পারি না। প্রতিটা কেস রেকর্ড দেখে-দেখে নিশ্চিত হতে হচ্ছে।

আসিফ নজরুল বলেন, এ প্রক্রিয়ায় ১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে ১ হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আর ১ হাজার ২১৪টি মামলার মধ্যে ৫৩টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজ-কালকের মধ্যেই  প্রকাশ করা হবে।

মামলা প্রত্যাহারের ইস্যুতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা পেয়েছি। অনেক ক্ষেত্রে আমরা ওনাদের সঙ্গে কাজ করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ জানাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, গায়েবি মামলা হচ্ছে আওয়ামী লীগ আমলে নিপীড়নের উদ্দেশ্যে দায়ের করা মামলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হচ্ছে ১২১৪ ‘গায়েবি’ মামলা : আসিফ নজরুল

আপডেট সময় : ০৫:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫