ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোতে ৫.১ মাত্রার ভূমিকম্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

আফ্রিকার দেশ মরক্কোর উত্তরাঞ্চলে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল। এখন পর্যন্ত এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

১৯৬০ সালের পর থেকে মরক্কোর সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মরক্কোতে ৫.১ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় : ০৩:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫