ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দুই সপ্তাহ পর ফের নেতানিয়াহুর বিচার শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

দুই সপ্তাহ স্থগিতের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ফের শুরু হয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

বিচার কার্যক্রমের শুরুতে তেল আবিব জেলা আদালতে বিচারকদের উদ্দেশে দেওয়া নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে চ্যানেল ১২ বলেছে, রাজনৈতিকভাবে দারুণ অনুভব করছি; আমি একটি ঐতিহাসিক সফরে ছিলাম এবং আমি বেশ সন্তুষ্ট।  চিকিৎসাগতভাবে, এটি একটি কঠিন এবং ক্লান্তিকর সপ্তাহ ছিল; আমি এখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি।

২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আটবার আদালতে হাজির হন।  ডিসেম্বরে তার প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের কারণে তার বিচার স্থগিত করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ সালে তার বিরুদ্ধে দুর্নীতির পৃথক তিনটি মামলা করা হয়।  তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।

যদিও নেতানিয়াহু এসব অভিযোগকে অস্বীকার করে এগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছেন।  তবে তিনিই দেশের ইতিহাসে পথম ক্ষমতাসীন নেতা যার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

ইসরাইলি আইন অনুসারে, সুপ্রিম কোর্ট যতক্ষণ না তাকে দোষী সাব্যস্ত করে, ততক্ষণ তাকে পদত্যাগ করতে হবে না।  এই বিচারিক প্রক্রিয়ায় বেশ কয়েক মাস সময় লাগতে পারে।

এছাড়া নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগেরও মুখোমুখি হয়েছেন।  আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে গাজায় নৃশংসতার জন্য তার এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই সপ্তাহ পর ফের নেতানিয়াহুর বিচার শুরু

আপডেট সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫