ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেয়া হতে পারে।

এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভোটের সময় নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কোনো প্রস্তাব দেয়া হয়নি। তবে সোমবার (১০ ফেব্রুয়ারি)) প্রধান উপদেষ্টার সাথে বৈঠক আছে, সেখানেই ভোটের সময়সীমা নিয়ে কথা বলা হবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫