ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আক্ষেপ নেই হতাশা আছে ফখরের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ফখর জামান। সেই তিনি আবারও ফিরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে। নানা বিতর্ক পাশ কাটিয়ে নিজেকে প্রস্তুত করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।

আর সেই ফেরার ম্যাচেই এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৯ বলে ৮৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ফখর। যদিও তার অমন ইনিংসের পরও জিততে পারেনি তার পাকিস্তান। যা নিয়ে হতাশা আছে ফখরের। তবে মাত্র ১৬ রানের জন্য সেঞ্চুরি মিস করা নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ফখর বলেন, ‘আমি হারে হতাশ, কিন্তু সেঞ্চুরি না করা নিয়ে আমি চিন্তিত নই।’

লম্বা সময় পর দলে ফিরলেও সতীর্থদের সমর্থন ও ভক্তদের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফখর। বলেন, ‘আমি কিছু সময়ের জন্য দলের বাইরে ছিলাম। তবে ফিরে আসার পর সবার কাছ থেকে যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।’

সবশেষ ম্যাচে রান পাননি বাবর আজম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাবরকে নিয়ে সমর্থকদের চিন্তা থাকলেও ফখরের বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন তারকা এই ব্যাটার। ফখর বলেন, ‘বাবর আজমের নিজস্ব একটি ক্লাস আছে। আপনারা দ্রুতই দেখতে পাবেন সে পারফর্ম করছে।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আক্ষেপ নেই হতাশা আছে ফখরের

আপডেট সময় : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫