ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সোমবার এই বৈঠক হবে। এতে প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি। 

সূত্র জানিয়েছে, শুক্রবার স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় দলটি।

দলীয় সূত্র জানায়, রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে দেশে ফিরবেন। এদিন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধিদল। এরপর সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

চলমান পরিস্থিতির বিষয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে একটি বিবৃতি দেয় বিএনপি। এতে ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সরকার তা নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করে দলটি। কোনো উসকানিতে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি না করে সেই আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫