ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কেজরিওয়ালের ভরাডুবি, এবার দিল্লিতে বাজিমাত গেরুয়া শিবিরের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচনে বড় ধরনের জয় পেতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের পর শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনার ফল থেকে জানা যায়, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে ৪৮ আসনে। অপরদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) এগিয়ে ২২ আসন। আর এবারও কোনো আসন পাচ্ছে না কংগ্রেস।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লি নির্বাচনের ভোট গণনার সর্বশেষ ফলে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন ও টাইমস অব ইন্ডিয়া।

এদিন ভোটগণনার শুরু থেকেই পিছিয়ে পড়েন এএপি নেতা কেজরিওয়াল। গণনা শুরুর ৪০ মিনিট পরের পরিসংখ্যানে দেখা গেছে, আপ ২০টি আসনে এগিয়ে, ২৫টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান বাড়তে থাকে। ৭০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ৩৬ আসন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, বিজেপি ৪৮ আসনে এগিয়ে, এএপি ২২ আসনে এবং কোনো আসন পাচ্ছে না কংগ্রেস। ফলে বড় ধরনের জয় পেতে যাচ্ছে বিজেপি।

এদিকে, দিল্লির বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকার খবরে দুপুর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে বিজয়োল্লাস শুরু করে বিজেপির নেতাকর্মীরা।

দীর্ঘ ২৭ বছর পর রাজধানী শাসনের দায়িত্ব পেতে যাচ্ছে কেন্দ্রে টানা তিন দফায় ক্ষমতায় থাকা বিজেপি। এবারেরে বুথ ফেরত জরিপও (এক্সিট পোল) সেই ইঙ্গিত দিয়েছিল। আর ২০১৩ সাল থেকে দিল্লির মসনদে থাকা অরবিন্দ কেজরিওয়ালের কপাল পুড়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেজরিওয়ালের ভরাডুবি, এবার দিল্লিতে বাজিমাত গেরুয়া শিবিরের

আপডেট সময় : ০৩:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫