ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যুদ্ধকালীন পরিস্থিতির মতো সজাগ থাকতে বললেন প্রধান উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস দেশবাসীকে সতর্ক করে বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা বিশাল অর্থ ব্যয় করে অরাজকতা সৃষ্টি এবং ভুল তথ্য ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে।

সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নিরাপত্তা প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ কথা বলেন। যুদ্ধকালীন পরিস্থিতির মতোই সজাগ থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এই বছর দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া যাবে না। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলোকে আধুনিক যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে হবে যেন তারা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হয়।

বৈঠকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি আশা করেন শিগগিরেই তাদের কাছ থেকে সাড়া পাওয়া যাবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধকালীন পরিস্থিতির মতো সজাগ থাকতে বললেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫