ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কবে নাগাদ এ শুল্ক আরোপ করা হবে তা না জানালেও ‘খুব শিগগিরই’ এটি ঘটবে বলে জানিয়েছেন তিনি। 

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক খুব শিগগিরই কার্যকর হবে।

ট্রাম্প বলেন, কারণ তারা (ইউরোপীয় ইউনিয়ন) সত্যিই আমাদের সুবিধা নিয়েছে। আমাদের ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি ঘাটতি রয়েছে। তারা আমাদের গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না। তারা প্রায় কিছুই নেয় না। কিন্তু আমরা তাদের কাছ থেকে সবকিছুই নিই- লাখ লাখ গাড়ি, প্রচুর পরিমাণে খাদ্য এবং কৃষি পণ্য।

তিনি আরো বলেন, আমি বলব না যে এর কোনো সময়সীমা আছে। তবে এটি (শুল্ক আরোপ) খুব শিগগিরই হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদের কানাডা, মেক্সিকো এবং চিনের ওপর ইতিমধ্যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ ও চীনের পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে স্থানীয় সময় শনিবার (১ জানুয়ারি) ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

আর এবার ইউরোপ নিয়েও একই বার্তা দিলেন তিনি।

এদিকে, ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইইউ। তিন দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে ইইউ মুখপাত্র বলেছেন, ‘কানাডা, মেক্সিকো এবং চিনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। যেকোনো শুল্ক অর্থনীতির অগ্রগতিকে অযথা ব্যাহত করে। মুদ্রাস্ফীতিকে ডেকে আনে। ইউরোপের পণ্যের ওপর অযথা শুল্ক আরোপ করলে আমরাও কঠোর পদক্ষেপ করব। এখনও পর্যন্ত কোনো বাড়তি শুল্কের কথা আমরা শুনিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়ে আলোচনা করতে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি বৈঠকে বসবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

এবার ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প

আপডেট সময় : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫