ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ইজতেমার নিয়মানুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান করা হয়। কিন্তু এই ধাপে তার ব্যতিক্রম।

সোমবার বাদ ফজর থেকে কোনো আমবয়ান হয়নি। তবে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা করা হচ্ছে। এরপর সকাল ১০টায় নজমের জামাতের  সাথীদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, মুরব্বিদের পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

সোমবার শুরু হওয়া শূরায়ী নেজামের ইজতেমার দ্বিতীয় ধাপে রোববার বিকাল থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। ঢাকা জেলার একাংশ ছাড়াও মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গােইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এ ঢল থাকবে আখেরি মোনাজাতের আগমুহূর্ত পর্যন্ত।

প্রসঙ্গত, শূরায়ী নেজামের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিদের বিশ্ব ইজতেমা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

আপডেট সময় : ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫