ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মুসল্লি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

বিশ্ব ইজতেমায় তিন দিনের অংশগ্রহণকারীরা তো আছেনই, শুধু আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানের উদ্দেশ্যে আসছেন। সকালেও মুসল্লিদের আসতে দেখা গেছে। তারা আখেরি মোনাজাতের অপেক্ষায় রয়েছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ময়মনসিংহের ভালুকা থেকে বিশ্ব ইজতেমা ময়দানে এসেছেন মাহফুজুর রহমান। তিনি বলেন, পরিবহন সংকট এড়াতে রোববারের আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাতেই ইজতেমা ময়দানে এসেছি। রাতে কামারপাড়া সড়কের ফুটপাতে অবস্থান নিয়েছিলাম। সেখানেই ফজরের নামাজ আদায় করে হেদায়াতি বয়ান শুনছেন, এখন আখেরি মোনাজাতের অপেক্ষায় আছেন।

মোটরসাইকেল নিয়ে রাত ২টায় টাঙ্গাইলের সখিপুর থেকে ময়দানে এসেছেন নাজমুল হোসেন। তিনি জানান, চার বন্ধু দুই মোটরসাইকেলের করে রাত ২টায় বাড়ি থেকে রওনা দিয়ে চারটার দিকে ময়দানে এসে পৌঁছেছেন। ফজরের নামাজ পড়ে এখন আখেরি মোনাজাতের অপেক্ষায় আছেন তারা।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ময়দানের আশপাশে মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। ময়দান ছাপিয়ে মহাসড়ক, ফ্লাইওভারের ওপরে অবস্থান নিয়েছেন মুসল্লিরা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মুসল্লি

আপডেট সময় : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫