ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে জিতল আটলান্টা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের দল আটলান্টা ফায়ার। দলটির হয়ে অসাধারণ পারফর্ম করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

২০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে এ দিন চার উইকেটে ২৩৬ রান তোলে আটলান্টা। আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকান স্টিভেন টেলর। তিনি ৬১ বলে ৯টি চার আর ৪ ছক্কায় ১১২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। এছাড়া ৩২ বলে ৬৬ রান করেন রাজদীপ দরবার। ফিনিশার হিসেবে ১৮ বলে দুই চার আর তিন ছক্কায় ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন সাইফউদ্দিন।

টার্গেঠ তাড়া করতে নামা লডারডেলের ইনিংসের প্রথম বলেই ত্যাগনারায়ণ চন্দরপলের উইকেট শিকার করেন সাইফউদ্দিন। সেই ওভারে কোনো রান খরচ করেননি। দ্বিতীয় ওভারে খরচ করেন মাত্র দুই রান। ইনিংসের ১৮তম ওভারে চতুর্থ বলে ফেরান ব্যাটার ক্লিনটনকে। ইনিংসের শেষ ওভারে উইকেটের দেখা না পেলেও খরচ করেন মাত্র ৩ রান।

ব্যাট হাতে ১৮ বলে ৩২ রান করার পর বল হাতে চার ওভারে ১১ রান খরচ করে দুই উইকেট শিকার করেন সাইফউদ্দিন। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে দলটি অবস্থান করছে পয়েন্ট টেবিলে সবার উপরে। ২০ ওভারে সাত উইকেটে ১৬২ রান করা লডারডেলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান আসে কেভিন স্টুটের ব্যাট থেকে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে জিতল আটলান্টা

আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪